News71.com
 Bangladesh
 12 Oct 26, 12:26 PM
 2           
 0
 12 Oct 26, 12:26 PM

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪॥  

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪॥   

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা হয়েছে। অভিযানে ১০ হাজার ৮৭২টি ইয়াবা, পাঁচ কেজি গাঁজা ও তিন গ্রাম হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ বিভাগে গ্রেপ্তার হয়েছেন ১১৪ জন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮১ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩২ জন এবং গুলশান বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন