News71.com
 Bangladesh
 06 Apr 21, 11:22 AM
 269           
 0
 06 Apr 21, 11:22 AM

উত্তরাঞ্চলের ৮ জেলায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প॥

উত্তরাঞ্চলের ৮ জেলায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প॥

নিউজ ডেস্কঃ করোনাকালে ভূমিকম্পের রেডজোন হিসেবে খ্যাত রংপুর বিভাগের ৮ জেলা কেঁপে উঠলো। সোমবার রাত ৯টা ২০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬ রিখটার স্কেল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিকিমের সীমান্তবর্তী সানজিদে। ভূগর্ভ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগ এবং ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ,নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে করোনার কারণে লকডাউন থাকায় ভূমিকম্পে রাস্তায় লোকজনকে বের হতে দেখা যায়নি। গত বছরের ২৮ জুন রংপুর অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ওই বছরের ৮ জানুয়ারি রংপুর বিভাগে ভূমিকম্প হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন