News71.com
 Bangladesh
 06 Apr 21, 11:11 AM
 211           
 0
 06 Apr 21, 11:11 AM

কুয়াকাটায় মোবাইল কোর্ট করতে গিয়ে হামলার শিকার কলাপাড়ার ইউএনও॥

কুয়াকাটায় মোবাইল কোর্ট করতে গিয়ে হামলার শিকার কলাপাড়ার ইউএনও॥

নিউজ ডেস্কঃ কুয়াকাটায় চলমান লকডাউন নিয়ে জনসচেতনতা মূলক প্রচারণাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে জুয়াড়িদের তোপের মুখে পড়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. শহীদুল হক। এ সময় পুলিশের সাথে জুয়াড়িদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনও গাড়িসহ অবরুদ্ধ ও হামলার শিকার হন।

সোমবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শুরু হওয়া এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি মহিপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশি সহায়তায় অবরুদ্ধ ইউএনও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অফিসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, দাবি ইউএনও'র। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দুই জুয়াড়িকে আটক করে টুরিস্ট পুলিশের টহল দল। এ আটক নিয়ে সঙ্গীয়দের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে জুয়াড়িদের ওপর লাঠিচার্জ করে ট্যুরিস্ট পুলিশ। এ ঘটনায় ইলিয়াস শেখ, বাচ্চু শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমাদের গাড়িতে হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন