News71.com
 Bangladesh
 05 Apr 21, 10:43 PM
 289           
 0
 05 Apr 21, 10:43 PM

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বগুড়ার নন্দীগ্রামে খোলা মাঠে হাট-বাজার॥

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বগুড়ার নন্দীগ্রামে খোলা মাঠে হাট-বাজার॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সব ধরনের হাট-বাজার, কাঁচাবাজার ও মাছের বাজার নিকটবর্তী খোলা মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তালিকাভুক্ত ২৬ টিসহ সব হাট-বাজার এই নির্দেশের আওতায় পড়বে। এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট ইজারাদার, মেয়র ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার। আজ সোমবার থেকে উপজেলার দৈনিক ও সাপ্তাহিক কাঁচাবাজার ও মাছের বাজারের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বগুড়ার নন্দীগ্রাম পৌর মেয়র আনিছুর রহমান জানান, সাধারণ মানুষদের নিরাপদ ও ভাইরাসের ঝুঁকি থেকে রক্ষা করতে হাট- বাজারগুলো কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। এখান থেকেই ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের পণ্য কিনবেন। ইউএনও মোছা. শারমিন আখতার বলেন, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কাঁচাবাজার ও মাছের বাজারের দোকানদারদের নিরাপদ দূরত্বে দোকান স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত হবে। তবে প্রতিটি বাজার সকাল ৮ টায় শুরু হবে এবং বিকেল চারটার মধ্যে বন্ধ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন