News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:49 PM
 268           
 0
 05 Apr 21, 07:49 PM

করোনা আপডেট॥গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৭৫ জন, মৃত্যু ৫২

করোনা আপডেট॥গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭০৭৫ জন, মৃত্যু ৫২

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। গতকাল রবিবার (৪ এপ্রিল) একদিনে আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন