News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:27 PM
 245           
 0
 05 Apr 21, 07:27 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে॥ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্য উদঘাটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেওয়া বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। আজ সোমবার (৫ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। এসময় সেতুমন্ত্রী উদাসিনতা না দেখিয়ে সবাইকে শতভাগ মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিসহ করোনার সংক্রমণ ও মৃত্যুর হার প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভেবেছে এ লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন, কিন্তু দেখা যাচ্ছে চোরার মায়ের বড়গলা। এদেশ পীর, আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ। এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলাম প্রিয় জনগণই দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন