News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:23 PM
 236           
 0
 05 Apr 21, 07:23 PM

করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াতে হবে॥স্বাস্থ্য মন্ত্রী

করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াতে হবে॥স্বাস্থ্য মন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা পজিটিভ হলে বাড়িতে লাল পতাকা উড়াতে হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা আগে ভালো ছিলাম, এখন খারাপ অবস্থায় আছি। এছাড়া এখন যারা নতুন করে করোনা পজিটিভ হবেন তাদের বাড়িতে লাল পতাকা উড়াতে হবে এবং হোম কোয়ারেন্টিন করতে হবে। গতকাল রবিবার (৪ এপ্রিল) বিকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের ওপর আলোচনা সভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসজনিত রোগ বিস্তার রোধে শর্তসাপেক্ষে ১৮টি নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা সবাইকে মানতে হবে। নির্দেশনা শিথিল করার কোনো সুযোগ নেই। জনগণকে নির্দেশনা মানানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন