News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:20 PM
 225           
 0
 05 Apr 21, 07:20 PM

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়॥

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়॥

নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে দেশের দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত চাপ দেখা দিয়েছে। আজ সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা হতে ছোট-বড় পরিবহনে করে ঘুরমুখো যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন। এদিকে সকালে এই নৌরুটের সকল নৌযান বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল করে যানবাহন চালক ও যাত্রীরা। পরে ঘাটে অপেক্ষামান যানবাহন পারাপারের পর ফের বন্ধ করে দেওয়া হবে এমন শর্তে চালু করা হয় নৌযানগুলো। তবে জরুরি সেবা সব সময় চালু থাকবে বলে জানান ফেরি কর্তৃপক্ষ। এছাড়া ঘাট ও নৌযানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোন ব্যবস্থা না থাকা এবং যাত্রীদের উদাসীনতা লক্ষ্য করা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন