News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:19 PM
 207           
 0
 05 Apr 21, 07:19 PM

সকল বীর মুক্তিযোদ্ধারা পাবেন উৎসব-নববর্ষ-বিজয় দিবস ভাতা॥ মন্ত্রীসভায় অনুমোদন

সকল বীর মুক্তিযোদ্ধারা পাবেন উৎসব-নববর্ষ-বিজয় দিবস ভাতা॥ মন্ত্রীসভায় অনুমোদন

নিউজ ডেস্কঃ এখন থেকে সব শ্রেণির বীর মুক্তিযোদ্ধারা উৎসব, নববর্ষ ও বিজয় দিবস ভাতার আওতায় আসবেন। এজন্য খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি প্রদানের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

ফলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা এবং একইসঙ্গে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিতদের মহান বিজয় দিবস ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। বৈঠক শেষে সচিবালয়ে কয়েকজন সাংবাদিক নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন