News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:16 PM
 222           
 0
 05 Apr 21, 07:16 PM

মার্কেট খোলার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ॥

মার্কেট খোলার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ॥

নিউজ ডেস্কঃ লকডাউনেও রাজশাহীতে মার্কেট খুলে রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। লকডাউন ভেঙে আজ সোমবার সকালে নগরীর সাহেববাজারে রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা। তারা দাবি করেন, সামনে ঈদ। এই সময়ে তাদের মার্কেট বন্ধ থাকলে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন। বেলা ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সাহেববাজারে আরডিএ মার্কেটের সামনে জড়ো হন। তারা মার্কেটের সামনের রাস্তায় অবস্থান নেন। সাহেববাজার বড় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। দোকান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। কেউ কেউ শুয়ে পড়েন রাস্তায়।

পরে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। উপস্থিত হন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম। তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যাসায়ীরা তাদের দাবি তুলে ধরেন এবং মার্কেট খোলা না থাকলে তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন বলে জানান। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মার্কেট খোলা রাখার দাবি করেন নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন