News71.com
 Bangladesh
 05 Apr 21, 07:15 PM
 214           
 0
 05 Apr 21, 07:15 PM

মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষনা হয়েছে॥ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষনা হয়েছে॥ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম বলেছেন, মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। তা পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে।সোমবার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সরকারি নির্দেশনা যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এ ছাড়া সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে প্রচারণা কার্যক্রম চালাবে।

লকডাউনের সময় আরও বাড়নো হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করছে লকডাউন বাড়ানো হবে কি না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে করোনা ভ্যাকসিন বিষয়ে মো. খুরশীদ আলম বলেন, টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ জোরেশোরে আর দেয়া হবে না। আগামী ৮ তারিখ থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। নতুন ভ্যাকসিনের বিষয়ে গত ৪ এপ্রিল বেক্সিমকো ফার্মা জানিয়েছে, তারা সময়মতো তাদের টিকা সরবরাহ করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন