News71.com
 Bangladesh
 05 Apr 21, 12:49 PM
 252           
 0
 05 Apr 21, 12:49 PM

বিজিএমইএর সভাপতি হচ্ছেন জায়ান্ট গ্রুপের ফারুক হাসান॥

বিজিএমইএর সভাপতি হচ্ছেন জায়ান্ট গ্রুপের ফারুক হাসান॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতির (বিজিএমইএ) পরবর্তী সভাপতি হচ্ছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান। তার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪ টিতে বিজয়ী হয়েছে। অন্যদিকে এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বাধীন ফোরাম ১১ পরিচালক পদে বিজয়ী হয়েছে। বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন গতকাল রবিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ১০ ঘণ্টার ভোটে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রামের ৮৬ শতাংশ ভোটার বা ১ হাজার ৯৯৬ জন নিজেদের রায় দিয়েছেন।

রাত সাড়ে ১২টার দিকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করে সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড। নির্বাচনে সর্বাধিক ১ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফোরামের প্রার্থী বিজিএমইএর বর্তমান সভাপতি রুবানা হক। তার ছেলে নাভিদুল হকও বিজয়ী হয়েছেন। তবে ফোরামের দলনেতা এ বি এম সামছুদ্দিন ৯০৪ ভোট পেয়ে হেরেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন