News71.com
 Bangladesh
 05 Apr 21, 12:46 PM
 266           
 0
 05 Apr 21, 12:46 PM

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ৮ জন নিহত॥

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে ৮ জন নিহত॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ে আট জন নিহত হয়েছেন। রোববার (৪ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) এসএম ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে সদরের মালিবাড়ি ও বাদিয়াখালি ইউনিয়নে দুই জন, ফুলছড়িতে দুই জন, পলাশবাড়ীতে তিন জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় এক জন মারা গেছেন। এর আগে রোববার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাইবান্ধা সদরসহ সাত উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়।

নিহতদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঢনঢনিপাড়া গ্রামের মিঠু মিয়ার স্ত্রী সাহারা বেগম (৪১), পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে গোফ্ফার (৪২), মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের মমতা বেগম (৫৫), সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের সোলেমান আলীর স্ত্রী ময়না বেগম (৪০), ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলী বেগম (২৫), ফুলছড়ি উপজেলার হাফেজ উদ্দীনের নাম জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন