
নিউজ ডেস্কঃ টিকা নেয়ার পরও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়। রবিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু। মো. মিন্টু জানান, এমপি তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষে গত শনিবার ঢাকায় ফেরেন। এরপর রবিবার তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তানভীর শাকিল জয়। তিনি প্রায় এক মাস আগে করোনার টিকা নেন।