News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:35 PM
 274           
 0
 04 Apr 21, 10:35 PM

বিয়ে গোপনে করা যায় না, অ্যানাউন্স করতে হয়॥ মাওলানা আজহারী

বিয়ে গোপনে করা যায় না, অ্যানাউন্স করতে হয়॥ মাওলানা আজহারী

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁর একটি রিসোর্টে শনিবার (৩ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনার সময় তাকে এক নারীসহ আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। মামুনুল হক ওই নারীকে নিজের বিয়ে করা দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিলেও বিষয়টির পক্ষে-বিপক্ষে বিপুল জনমত তৈরি হয়। বিয়ের ধরন সম্পর্কেও প্রশ্ন তুলেছেন অনেকে। এরইমধ্যে পাওয়া গেলো মাওলানা মিজানুর রহমান আজহারীর বয়ান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে আজহারী বলছেন, বিয়ের ঘোষণায় ব্যান্ড পার্টি করতে বলেছেন বিশ্বনবী (সা.)। কারণ বিয়েতে একজন নারী-পুরুষের যে সম্পর্ক হয়, জেনা ও ব্যভিচারে একই সম্পর্ক হয়। পার্থক্য হচ্ছে এটার সামাজিক স্বীকৃতি আছে, জেনার স্বীকৃতি নেই। এজন্য বিয়ে গোপন করে করা যায় না। এটা অ্যানাউন্স করে করতে হয়। ইসলামের খলিফাদের জীবন প্রসঙ্গ টেনে এই ইসলামী বক্তা বলেন, ‘ওমর ফারুক (র.) যখন মদিনার খলিফা বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে তাদের প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে তাহলে আমি তাদের দু’জনকে জেনার শাস্তি দেবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন