News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:30 PM
 237           
 0
 04 Apr 21, 10:30 PM

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৩ জনের, শনাক্ত ৭০৮৭ জন

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৩ জনের, শনাক্ত ৭০৮৭ জন

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। এ ছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। করোনা ভাইরাস নিয়ে রোববার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন