News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:30 PM
 219           
 0
 04 Apr 21, 10:30 PM

করোনার প্রকোপে ৩ দিন চলেই জাতীয় সংসদ অধিবেশন সমাপ্ত॥

করোনার প্রকোপে ৩ দিন চলেই জাতীয় সংসদ অধিবেশন সমাপ্ত॥

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের অধিবেশন সমাপ্ত হয়েছে। রোববার (৪ এপ্রিল) এ অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। করোনা ভাইরাসের কারণে এ অধিবেশনটি অতি সংক্ষিপ্ত করা হয়। একাদশ জাতীয় সংসদের এবারের এ অধিবেশনটি ছিলো দ্বাদশ অধিবেশন। এবারের অধিবেশনটি চলেছে মাত্র তিন কার্য দিবস।

গত ১ এপ্রিল সংসদের এ অধিবেশন শুরু হয়। করোনা ভাইরাসের কারণে এ অধিবেশনটি সংক্ষিপ্ত করা হয় বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান। এ অধিবেশন শেষের দিন রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা রওশন এরশাদ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার সংসদের অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন