News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:29 PM
 220           
 0
 04 Apr 21, 10:29 PM

লকডাউনে ব্যাংকে লেনদেন চলবে মাত্র আড়াই ঘণ্টা॥

লকডাউনে ব্যাংকে লেনদেন চলবে মাত্র আড়াই ঘণ্টা॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণে বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় আগামী ০৫ এপ্রিল থেকে সাত দিন সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে পরবর্তী সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন কর‌তে পার‌বেন গ্রাহকরা। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন