News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:28 PM
 216           
 0
 04 Apr 21, 10:28 PM

ইফতার, নামাজ ও সেহরির সময়ে লোডশেডিং করা যাবে না॥ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ইফতার, নামাজ ও সেহরির সময়ে লোডশেডিং করা যাবে না॥ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ চলতি গ্রীষ্মকালে পিক আওয়ারে ১৪ হাজার ৩শ’ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে এবং গ্যাসের সম্ভাব্য চাহিদা দাঁড়াবে ১৫শ’ ৫০ এমএমসিএফডি। আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে আসন্ন রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভায় এমনটি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আমাদের সক্ষমতা থাকলেও অহেতুক বিদ্যুৎ অপচয় করা যাবে না। যারা বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য জরুরি কাজে নিয়োজিত তাদের দ্রুত করোনার টিকা নিতে হবে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময়ে লোডশেডিং করা যাবে না, লোডশেডিং করার প্রয়োজন হলে পূর্বেই এ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে হবে এবং টেকনিক্যাল কারণে বা অন্য কোন কারণে যেন লোডশেডিং না হয় সে দিকে সজাগ থাকতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন