News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:27 PM
 198           
 0
 04 Apr 21, 10:27 PM

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়॥ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়॥ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিউজ ডেস্কঃ সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখো যাত্রীদের চাপ দেখা দিয়েছে। রবিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় পরিবহনে করে ঘরমুখী যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন। তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোর পাশাপাশি এই নৌরুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। এদিকে, ঘাট ও নৌযানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ না থাকা ও যাত্রীদের উদাসীনতা লক্ষ করা গেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোড চালু রয়েছে। যাত্রীরা জানায়, লকডাউনে অনেকের কর্মস্থল বন্ধের পাশাপাশি ঢাকায় ব্যয় বৃদ্ধি ও নিরাপত্তা দুটি বিষয়কে সামনে রেখেই বাড়ি ফিরছেন তারা। এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসছে না কিছুই। তাই সংক্রমণ ঠেকাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কথা জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন