News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:27 PM
 206           
 0
 04 Apr 21, 10:27 PM

নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, অতিরিক্ত না কেনার আহ্বান॥ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, অতিরিক্ত না কেনার আহ্বান॥ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। তাই প্রয়োজনের অতিরিক্ত নিত্যপণ্য না কেনার আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।রোববার (৪ এপ্রিল) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। তাই স্বাভাবিক ক্রয়ে আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, এ বছর নিত্যপণ্যের দাম বাড়তি থাকার কারণে পণ্য বিক্রি কার্যক্রম বাড়িয়েছে টিসিবি। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির মজুদ রয়েছে। রমজান উপলক্ষে সংস্থাটি সাশ্রয়ী মূল্যে ২৬ হাজার ৫০০ টন ভোজ্যতেল, ১৮ হাজার টন চিনি, ১২ হাজার টন মসুর ডাল, ৮ হাজার টন ছোলা ও ৬ হাজার টন পেঁয়াজ বিক্রি করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন