News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:24 PM
 220           
 0
 04 Apr 21, 10:24 PM

লকডাউ‌নের ঘোষণায় ভিড় বাড়‌ছে দৌলত‌দিয়া ফে‌রিঘাটে॥

লকডাউ‌নের ঘোষণায় ভিড় বাড়‌ছে দৌলত‌দিয়া ফে‌রিঘাটে॥

নিউজ ডেস্কঃ লকডাউ‌নের ঘোষণায় ভিড় বাড়‌ছে দৌলত‌দিয়া ফে‌রি ও লঞ্চঘা‌টে। বেলা বাড়ার সা‌থে সা‌থে ভিড় আরও বৃ‌দ্ধি পা‌বে ব‌লে জানিয়েছেন ঘাট সং‌শ্লিষ্টরা। আজ র‌বিবার সকা‌লে দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে দেখা গেছে, ঢাকা থে‌কে বি‌ভিন্ন প‌রিবহ‌ণে যাত্রীরা গ্রা‌মের বাড়িতে ফির‌ছে। ত‌বে ভিন্ন চিত্র দেখা গে‌ছে লঞ্চঘা‌টে। লঞ্চঘা‌টে যাত্রী‌দের চাপ ছি‌লো চো‌খে পড়ার ম‌তো। যাত্রী‌রা জানায়, ‘ঢাকা জনবহুল শহর হওয়ার কার‌ণে ক‌রোনা ভাইরা‌সের সংক্রম‌ণের ঝুঁকি বে‌শি র‌য়ে‌ছে। তাই তা‌রা বাড়ি‌ যাচ্ছেন।’

বিআইড‌ব্লিউ‌টিএর আরিচা কার্যাল‌য়ের ট্রা‌ফিক প‌রিদর্শক মো.আফতাব উদ্দীন ব‌লেন, ‘আজ ভোর থে‌কে লঞ্চঘা‌টে যাত্রীর চাপ বেড়েছে। দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে বর্তমা‌নে ১৭‌টি লঞ্চ চলাচল কর‌ছে। আগামীকাল ভোর থে‌কে লঞ্চ চলাচল বন্ধ থাক‌বে।’ তিনি আরো বলেন ‘দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌরু‌টে বর্তমা‌নে ১৬‌টি ফে‌রি চলাচল কর‌ছে। আজ যাত্রীর চাপ থাক‌বে। আগামীকাল থে‌কে যাত্রী ও যানবাহ‌নের চাপ ক‌মে গে‌লে ফে‌রির সংখ্যাও ক‌মে যা‌বে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন