News71.com
 Bangladesh
 04 Apr 21, 10:21 PM
 215           
 0
 04 Apr 21, 10:21 PM

করোনার প্রকোপ॥ আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ

করোনার প্রকোপ॥ আগামীকাল থেকে গণপরিবহন বন্ধ

নিউজ ডেস্কঃ আগামীকাল (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আজ রবিবার রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। এর আগে গতকাল শনিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন