
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট থেকে বেরিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার প্রথম স্ত্রীকে ফোন করে কিছু কথা বলেছিলেন। সেই ফোনালাপের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কথোপকথনটি পাঠকের জন্য তুলে ধরা হলো-
স্ত্রী: আসসালামু আলাইকুম
মামুনুল হক: ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। পুরো বিষয়টা আমি তোমাকে সামনে এসে বলব। ওই মহিলা যে ছিল সে হলো আমাদের শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ। ওটা নিয়ে সেখানে পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে, এটা বলা ছাড়া.... আমাকে ইয়ে করে ফেলছে-বুঝছো?
স্ত্রী: আচ্ছা, বাসায় আসেন, তারপর যা বলার বইলেন।
মামুনুল হক: বলুম তো, তুমি বিষয়টা.. অন্যান্য কথা অন্যদের বলতে হবে। পরিস্থিতি এমন হয়ে গেছে। তুমি আবার মাঝে অন্যকিছু মনে কইরো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে বলবা, হ্যাঁ, আমি বিষয়টা জানি।
স্ত্রী: ঠিক আছে।
তবে রাত ১০ টার পর ফেসবুক লাইভে এসে মাওলানা মামুনুল হক দাবি করেন, ওই নারীর স্বামী শহীদুল ইসলামের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি তাকে বিয়ে করেছেন। লাইভে দেওয়া বক্তব্যে সমর্থকদের উত্তেজনা না ছড়িয়ে শান্ত থাকার আহ্বান জানান মামুনুল হক।