News71.com
 Bangladesh
 04 Apr 21, 11:32 AM
 230           
 0
 04 Apr 21, 11:32 AM

বাংলা একাডেমির সভাপতি ও দুই পরিচালক করোনায় আক্রান্ত॥

বাংলা একাডেমির সভাপতি ও দুই পরিচালক করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও দুই পরিচালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলা একাডেমির জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী। আক্রান্ত দুই পরিচালক হলেন অমর একুশে বইমেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ, গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর।

শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার-পাঁচদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন অপরেশ কুমার ব্যানার্জী। তিনি জানান, জালাল আহমেদ ও হাসান কবীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন