News71.com
 Bangladesh
 03 Apr 21, 10:21 PM
 251           
 0
 03 Apr 21, 10:21 PM

কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ দিলেন মেয়র তাপস॥

কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ দিলেন মেয়র তাপস॥

নিউজ ডেস্কঃ সোমবার (০৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রিয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সেই অনুযায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ইতোমধ্যে মেয়র মহোদয় করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রিয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদফতরসহ সরকারের অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে আগামীকাল একাধিক দাফতরিক সভা রয়েছে। সভার পরে আমরা গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন