News71.com
 Bangladesh
 03 Apr 21, 09:59 PM
 249           
 0
 03 Apr 21, 09:59 PM

করোনা প্রতিরোধে মাঠে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও পুলিশের ৮ টি টিম॥

করোনা প্রতিরোধে মাঠে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও পুলিশের ৮ টি টিম॥

নিউজ ডেস্কঃ গত কয়েকদিন যাবত নারায়ণগঞ্জসহ পুরো দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তবুও বেশির ভাগ মানুষই মানছে না স্বাস্থ্যবিধি, পরছে না মাস্ক। সেই দিকে খেয়াল রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা পুলিশ যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধে নারায়ণগঞ্জবাসীর সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের ব্যবস্থা করেছে।

আজ শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা পুলিশের ৮টি টিম নারায়ণগঞ্জের ৮টি গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মাস্ক বিতরণ করেছে। এ সময় পথচারী, বিভিন্ন পরিবহনে যাত্রী, বিভিন্ন শপিং কমপ্লেক্স গুলোর মধ্যে যাদের মাস্ক ছিল না তাদের মাস্ক দেয়া হয় এবং করোনার প্রকোপ থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন