
নিউজ ডেস্কঃ হরতালের সমর্থনে বাংলাদেশের পতাকা হাতে ঘোড়ায় চড়ে আন্দোলনে অংশ নেওয়া হেফাজত নেতা হাছান ইমামকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান। তিনি জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।