News71.com
 Bangladesh
 03 Apr 21, 07:48 PM
 236           
 0
 03 Apr 21, 07:48 PM

পঞ্চগড়ে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল পাষন্ড ছেলে॥

পঞ্চগড়ে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল পাষন্ড ছেলে॥

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে নেশার টাকা না দেওয়ায় জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে তার নিজ ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে ছেলে শহিদুল ইসলাম (৩২)। শনিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুর এলাকায় তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, জয়তুনের ছেলে শহিদুল নেশা করতো। শনিবার দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবওয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন শহিদুলকে পালিয়ে যেতে দেখে। স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে, নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে ছেলে শহিদুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন