News71.com
 Bangladesh
 03 Apr 21, 06:51 PM
 276           
 0
 03 Apr 21, 06:51 PM

ব্যারিস্টার রুমিন ফারহানাকে হুইপ করার আবেদন বিএনপির॥

ব্যারিস্টার রুমিন ফারহানাকে হুইপ করার আবেদন বিএনপির॥

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনীত করেছে বিএনপি। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন