News71.com
 Bangladesh
 03 Apr 21, 06:50 PM
 580           
 0
 03 Apr 21, 06:50 PM

হেফাজত-জামায়াত নিষিদ্ধের দাবিতে আওয়ামী ওলামা লীগের মানববন্ধন॥

হেফাজত-জামায়াত নিষিদ্ধের দাবিতে আওয়ামী ওলামা লীগের মানববন্ধন॥

নিউজ ডেস্কঃ অনতিবিলম্বে হেফাজত-জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দল। মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক এবং রোজা অবস্থায় টিকা জায়েজ, ইফার এ ফতোয়া অনতিবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ দলের মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের উচিত অবিলম্বে হেফাজত-জামায়ত নিষিদ্ধ করা। পাশাপাশি সাধারণ মুসলমানদেরও উচিত তাদের বয়কট করা। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা নন বরং তিনি গোটা মুসলিম বিশ্বের নেতা। কাজেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্থানে পৃথিবীর সর্বোচ্চ মসজিদ (১৫০ তলা) নির্মাণ করতে হবে এবং বঙ্গবন্ধু যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেখানে সর্বোচ্চ মীনার তৈরি করতে হবে।

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মো. আখতার হোসাইন বোখারী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এছাড়া সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মুফতি মাওলানা মো. আব্দুর সাত্তার, আওয়ামী ওলামা লীগের সহ সভাপতি হাফেজ মাওলানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন