News71.com
 Bangladesh
 03 Apr 21, 06:47 PM
 259           
 0
 03 Apr 21, 06:47 PM

দূরত্ব বাড়লেও ইউটার্নে সময় সাশ্রয় হচ্ছে॥ উত্তরের মেয়র আতিকুল

দূরত্ব বাড়লেও ইউটার্নে সময় সাশ্রয় হচ্ছে॥ উত্তরের মেয়র আতিকুল

নিউজ ডেস্কঃ ইউটার্ন চালু করার ফলে সড়কের মাঝখানের কয়েকটি পকেট পয়েন্ট বন্ধ করা হয়েছে। ফলে ইউটার্ন নিতে দূরত্ব বাড়লেও নগরবাসীর সময় সাশ্রয় হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (০৩ এপ্রিল) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ১০টি ইউটার্ন। সড়কটিতে ১০টি ইউটার্ন চালুর সঙ্গে সঙ্গে ডানে মোড় নেওয়ার (রাইটটার্ন) পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউটার্ন পরিদর্শন করতে এসে বনানীতে এসব কথা বলেন আতিকুল ইসলাম। তিনি বলেন, ১০ টি ইউটার্ন খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো বন্ধ করা হয়েছে। ফলে ইউটার্ন নেওয়ার দূরত্ব বাড়লেও সময় সাশ্রয় হচ্ছে। এর আগে কাকলী মোড়ে ১ কিলোমিটার ঘুরতে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন কিন্তু আর অপেক্ষা করতে হচ্ছে না। নগরবাসী জটলা থেকে মুক্তি পাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন