News71.com
 Bangladesh
 03 Apr 21, 06:25 PM
 249           
 0
 03 Apr 21, 06:25 PM

লকডাউনে বন্ধ থাকবে সকল যাত্রীবাহী ট্রেন॥ রেলমন্ত্রী

লকডাউনে বন্ধ থাকবে সকল যাত্রীবাহী ট্রেন॥ রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার (০৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। রেলমন্ত্রী জানান, লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেনও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন