News71.com
 Bangladesh
 03 Apr 21, 06:22 PM
 250           
 0
 03 Apr 21, 06:22 PM

লকডাউনে ব্যাংক পরিচালনার বিষয়ে নতুন নির্দেশনা আগামীকাল॥

লকডাউনে ব্যাংক পরিচালনার বিষয়ে নতুন নির্দেশনা আগামীকাল॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। এদিকে, লকডাউনের মধ্যে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংকখাত কীভাবে চলবে সে বিষয়ে সিদ্ধান্ত আসছে আগামীকাল রবিবার। গণমাধ্যমকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, লকডাউনের বিষয়টি সরকার ছুটির দিনে ঘোষণা করেছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রবিবার আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। কীভাবে ব্যাংক চলবে সে নির্দেশনা আসবে কাল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন