News71.com
 Bangladesh
 03 Apr 21, 06:20 PM
 312           
 0
 03 Apr 21, 06:20 PM

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ৫৬৮৩ জন, মৃত্যু ৫৮ জনের

করোনা আপডেট॥ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ৫৬৮৩ জন, মৃত্যু ৫৮ জনের

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৫৬৮৩ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন