News71.com
 Bangladesh
 03 Apr 21, 01:22 PM
 628           
 0
 03 Apr 21, 01:22 PM

কাল থেকেই সরকারি দপ্তরে অর্ধেক জনবলে কার্যক্রম শুরু॥

কাল থেকেই সরকারি দপ্তরে অর্ধেক জনবলে কার্যক্রম শুরু॥

নিউজ ডেস্কঃ দেশে দ্রুত বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপ রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের সমাবেশ বন্ধে সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সবক্ষেত্রেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেয় তারা। কিন্তু বাস্তবতা হলো, চলছে বইমেলা। বন্ধ হয়নি সামাজিক আচার অনুষ্ঠানও। হাটবাজার, অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে আগের মতোই। কোথাও বালাই নেই স্বাস্থ্যবিধির। পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা না করেই অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এ নিয়ে রাজধানীতে ভোগান্তিতে পড়া মানুষের ক্ষোভ চরমে।

অর্ধেক জনবলে অফিস কার্যক্রম পরিচালনা করা সব সরকারি দপ্তরের জন্য বাধ্যতামূলক। ইতোমধ্যে অধিকাংশ সরকারি দপ্তর রোস্টার তৈরি করে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু করেছে। যারা (যেসব মন্ত্রণালয় বা বিভাগ) এখনো দায়িত্ব বণ্টন করে রোস্টার তৈরি করতে পারেননি তারা রবিবার (৪ এপ্রিল) থেকে অবশ্যই তা পালন করবেন। কারণ এটা সর্বোচ্চ পর্যায়ের সরকারি নির্দেশনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন