
নিউজ ডেস্কঃ জলবায়ু যুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিপ্লোম্যাট ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ঐক্যবদ্ধ না হলে জলবায়ু যুদ্ধে পরাজয় নিশ্চিত। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮ টি উন্নয়নশীল দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতা। তিনি ওই নিবন্ধে পৃথিবীকে বাঁচাতে এ বছরের শেষ দিকে গ্লাসগোতে অনুষ্ঠেয় ২৬ তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) বসার আগেই উন্নত দেশগুলোর পক্ষ থেকে কার্বন নিঃসরণ কমানোর উচ্চাভিলাষী পরিকল্পনা প্রত্যাশা করেছেন। ওই জলবায়ু সম্মেলনকে অর্থবহ করতে তিনি সিভিএফ-কপ-২৬ ঐক্যেরও আহ্বান জানিয়েছেন।