News71.com
 Bangladesh
 03 Apr 21, 01:19 PM
 238           
 0
 03 Apr 21, 01:19 PM

আজ ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন ১০ বিদেশী রাষ্ট্রদূত ও হাইকমিশনার॥

আজ ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন ১০ বিদেশী রাষ্ট্রদূত ও হাইকমিশনার॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। আজ শনিবার (৩ এপ্রিল) তাঁরা স্থানান্তরিত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সেখানে যাবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার কানাডিয়ান হাইকমিশন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডস ও কানাডার মিশন প্রধানরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে যাবেন। সফরে ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তাঁরা।

একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী তাঁরা। এই রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের জন্য তহবিল জোগান দেয়। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা ও সেবা সরেজমিনে দেখবেন এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এ ছাড়া সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে তাঁদের কথা বলারও সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন