News71.com
 Bangladesh
 03 Apr 21, 01:15 PM
 219           
 0
 03 Apr 21, 01:15 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযান॥ গ্রেফতার ৪৩ জন

রাজধানীতে মাদকবিরোধী অভিযান॥ গ্রেফতার ৪৩ জন

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪০৪৬ পিস ইয়াবা, ৭৮.৮ গ্রাম হেরোইন, ১৪০ বোতল ফেন্সিডিল, ৪ লিটার দেশি মদ ও ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন