News71.com
 Bangladesh
 02 Apr 21, 10:06 PM
 292           
 0
 02 Apr 21, 10:06 PM

যুক্তরাজ্যের ভ্রমন নিষেধাজ্ঞায় বিপদে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা॥

যুক্তরাজ্যের ভ্রমন নিষেধাজ্ঞায় বিপদে পড়তে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করলো যুক্তরাজ্য। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপাইনের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়াও গত ১০ দিনে যেসব যাত্রী এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদের যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।

আর যেসব ব্রিটিশ নাগরিক মানে ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরবেন তাদেরকে বাধ্যতামূলক ১০ দিন যুক্তরাজ্যে হোটেল কোয়ারান্টাইনে থাকতে হবে। এই নতুন নিয়মে যারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেন, মানে ব্রিটিশ নাগরিকত্ব নেননি এবং স্টুডেন্ট, ভিজিটর ইত্যাদি ক্যাটাগরির বাংলাদেশিরা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে যুক্তরাজ্যে যাচ্ছে। তাই ব্রিটিশ সরকারের নতুন নিয়মে বিপদে পড়তে চলেছে এইসব শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন