News71.com
 Bangladesh
 02 Apr 21, 10:06 PM
 296           
 0
 02 Apr 21, 10:06 PM

সুবিধাভোগী কর্মীদের দরকার নেই আওয়ামী লীগে ॥ওবায়দুল কাদের

সুবিধাভোগী কর্মীদের দরকার নেই আওয়ামী লীগে ॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই, দরকার শাজাহানের মতো নিবেদিত কর্মীদের। শুক্রবার (০২ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাজাহানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তিনি তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক করতে হবে৷ শাজাহানের মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ, দুঃসময়ে যখন কেউ থাকবে না তখন শাজাহানের মতো নিবেদিত কর্মীরাই পাশে থাকবে বলে মনে করেন ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন