News71.com
 Bangladesh
 02 Apr 21, 10:05 PM
 298           
 0
 02 Apr 21, 10:05 PM

সীতাকুণ্ডে ১৪ লাখ টাকার হলুদ ইয়াবাসহ আটক দুই জন॥

সীতাকুণ্ডে ১৪ লাখ টাকার হলুদ ইয়াবাসহ আটক দুই জন॥

নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড থানার বড় দারোগাহাট থেকে ১৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৯৫ পিস হলুদ রঙের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা নুরুল আফছার এ তথ্য জানান। আটক দু’জন হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বেরুনতলী উত্তর হ্নীলা এলাকার মৃত নজির আহম্মেদের ছেলে মো. সৈয়দ আলম (৫৯) ও একই জেলার কক্সবাজার সদর থানার খুরুশকুল এলাকার ইমাম হোসাইনের ছেলে মো. নুর হোসেন (৩২)। উদ্ধার করা মাদকদ্রব্যসহ দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন