News71.com
 Bangladesh
 02 Apr 21, 07:54 PM
 251           
 0
 02 Apr 21, 07:54 PM

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা॥

মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা॥

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। গতবছর করোনার প্রকোপ বাড়ায় প্রায় আট মাস বন্ধ ছিল জাতীয় চিড়িয়াখানা।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলে ১ নভেম্বর সর্বসাধারণের জন্য ফের উন্মুক্ত করে দেওয়া হয়। পাঁচ মাস চালু থাকার পর চলতি বছরের মার্চের শেষের দিকে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন করোনা শনাক্ত রোগী বাড়তে থাকায় ফের চিড়িয়াখানা বন্ধের সিদ্ধান্ত নিলো সরকার। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন