News71.com
 Bangladesh
 02 Apr 21, 07:29 PM
 222           
 0
 02 Apr 21, 07:29 PM

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত॥

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার লুয়াইউনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে লুয়াইউনী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজনগর উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২২) ও রঞ্জিত রায়ের ছেলে রাজনের (২৩) মৃত্যু হয়। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, এ ঘটনায় ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মৌলভীবাজার সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন