News71.com
 Bangladesh
 02 Apr 21, 07:28 PM
 228           
 0
 02 Apr 21, 07:28 PM

গাজীপুরে হেফাজত-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া॥

গাজীপুরে হেফাজত-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া॥

নিউজ ডেস্কঃ গাজীপুরে হেফাজতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) জুমার নামাজ শেষে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, জুমার নামাজের পর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করেন হেফাজতকর্মীরা। এসময় পুলিশ তাদের বাধা দিলে, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনার এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন হেফাজতপন্থীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন