
নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে আগুন নেভানোর প্রশিক্ষণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (০২ এপ্রিল) সকালে মহড়ায় মন্ত্রীর স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য এবং বাসভবনের কর্মকর্তা কর্মচারীরা এ মহড়ায় অংশ নিয়েছেন। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের টিম মহড়া পরিচালনা করেন।
২ ঘণ্টার মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর পদ্ধতি, হাতে কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।