News71.com
 Bangladesh
 02 Apr 21, 07:27 PM
 218           
 0
 02 Apr 21, 07:27 PM

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান॥

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। আজ শুক্রবার তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের ৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান আব্দুল মান্নান। এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সার্বিক কার্যক্রম তদারকি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন