News71.com
 Bangladesh
 02 Apr 21, 11:58 AM
 278           
 0
 02 Apr 21, 11:58 AM

মিশ্র আবহাওয়া॥ কোথাও ঝড়, কোথাও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

মিশ্র আবহাওয়া॥ কোথাও ঝড়, কোথাও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

নিউজ ডেস্কঃ চৈত্রের শেষের দিকে এসে দেশে বিরাজ করছে মিশ্র আবহাওয়া। ফলে কোথাও দেখা যাচ্ছে ঝড়, কোথাও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দর গুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া বি-বাড়িয়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (৩ এপ্রিল) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। এছাড়া শ্রীমঙ্গল ও বরিশাল অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। শনিবার নাগাদ তাপমাত্রা আরও বাড়বে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন