News71.com
 Bangladesh
 02 Apr 21, 11:52 AM
 224           
 0
 02 Apr 21, 11:52 AM

লন্ডন ফেরত আরও ৮৩ সিলেট প্রবাসী কোয়ারেন্টাইনে॥

লন্ডন ফেরত আরও ৮৩ সিলেট প্রবাসী কোয়ারেন্টাইনে॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ৮৩ জন লন্ডন প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তারা হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন।এরপর তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে যাত্রীদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের জানান, সরকারি নির্দেশনা অনুসারে আগত প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদিকে, যেসব হোটেলের কোয়ারেন্টিনে রয়েছেন প্রবাসীরা সেগুলো হলো- হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬ জন, হোটেল হলিগেটে ১৭ জন, হোটেল হলি সাইডে ৩ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১ জন, হোটেল লা রোজে ১৭ জন, হোটেল লা ভিস্তায় ৮ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০ জন ও রয়েল প্লামে আরও ১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন