News71.com
 Bangladesh
 01 Apr 21, 09:34 PM
 282           
 0
 01 Apr 21, 09:34 PM

ঢাকার ইসলামবাগের মাদ্রাসায় অভিযান॥শতাধিক চাকু উদ্ধার

ঢাকার ইসলামবাগের মাদ্রাসায় অভিযান॥শতাধিক চাকু উদ্ধার

নিউজ ডেস্কঃ ঢাকার চকবাজার এলাকার ইসলামবাগের ‘ইসলামবাগ জামেয়া ইসলামিয়া মাদরাসায়’ তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শতাধিক চাকু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, সেগুলো কোরবানির ঈদের সময় ব্যবহার করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান শুরু হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা গণমাধ্যমকে জানান, সেখান থেকে শতাধিক চাকু উদ্ধার করা হয়েছে। চাকুগুলো এখন পুলিশ হেফাজতে থাকবে। প্রয়োজন হলে কোরবানির ঈদের সময় সেগুলো ফেরত দেওয়া হবে। জানা যায়, পুরান ঢাকার বড় কওমি মাদরাসাগুলোর একটি জামেয়া ইসলামিয়া ইসলামবাগের পরিচালনায় জড়িতরা হেফাজতে ইসলামেরও নেতত্বে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন